নভেম্বর ১৬ ২০২৬, ১৫:৫৪
পাথরঘাটায় জালে পেঁচানো ১২ ফুটের অজগর উদ্ধার, বনে অবমুক্ত
মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
Share With ➤
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খালে জালে পেঁচানো ১২ ফুট লম্বা একটা অজগর উদ্ধার করা হয়।
Advertisements
Read more
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮ টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির সাপটি উদ্ধার করেন।
টাইগার জাকির বলেন, আজ সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম আমাকে জানান যে টেংরা খালে জালে পেঁচানো একটি অজগর দেখা গেছে। এ খবর শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালে পেঁচানো অবস্থায় উদ্ধার করি।
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জাকির দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছায় কাজ করছেন। এর আগেও তিনি এ পর্যন্ত প্রায় ২ হাজার অজগর উদ্ধার করেন।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, জাকির হোসেন অজগরটি নিয়ে আসলে আমরা তাৎক্ষণিক হরিনঘাটা বনে অবমুক্ত করি।









































