​ঈদে নিরাপত্তায় র‌্যাব-৮ এর ব্যাপক প্রস্তুতি, মাঠে র য়েছে ২০টি পেট্রোল টিম

মে ২৬ ২০২৬, ১৭:১৩

বরিশাল : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে র‌্যাব-৮। বিভাগের গুরুত্বপূর্ণ পশুর হাট, ঈদগাহ, বাস ও লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ কোরবানির পশুর হাটগুলো চিহ্নিত করে সেখানে সর্বমোট ২০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি প্রতিরোধে হাট এলাকায় কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে হাট এলাকা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এছাড়া জাল টাকা প্রতিরোধে কন্ট্রোল রুমে অত্যাধুনিক জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। ঈদের জামায়াতকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন ঈদগাহে গোয়েন্দা নজরদারি ও পর্যাপ্ত টহল দলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

র‌্যাব-৮ আরও জানায়, বাস ও লঞ্চ টার্মিনাল, শপিং মল এবং শহরের আবাসিক এলাকাগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি নদীপথে বোট পেট্রোল চালানো হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধ দমনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, বরিশাল বিভাগের জনগণকে একটি নিরাপদ ও আনন্দঘন ঈদ উপহার দিতে র‌্যাব-৮ বদ্ধপরিকর।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও