বরিশালে দেড় মাস জেলে থেকেও চাকুরীতে বহাল আ’লীগ নেতা

মে ১৫ ২০২৬, ২০:২৮

বরিশাল  ‍॥ বরিশালে দেড় মাস জেল-হাজতে থেকেও শিক্ষক পদে বহাল রয়েছে ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কামাল মোল্লা। জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থানকারী এই আওয়ামীলীগ নেতা একাধিক মামলায় জেল হাজতে গেলেও বেতন তুলছেন নিয়মিত।

স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি মিলে বিষয়টি ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

কামাল মোল্লা নগরীর রুইয়ার পোল এলাকার আক্রাম মোল্লার ছেলে ও নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি দীর্ঘ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয়ায় একাধিক মামলার আসামি হন তিনি। মামলা দায়েরের পর কয়েকমাস পালিয়ে ছিলেন তিনি।

এরপর ২০২৫ সালের ২৪ ডিসেম্বর শিক্ষক ও আওয়ামীলীগ নেতা কামাল মোল্লাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। যার মামলা নম্বর জি.আর ৬২১/২৪ কোতোয়ালি ও জি.আর ৭২৪/২৪। এই দুটি মামলায় প্রায় দেড় মাস জেল হাজতে থাকার পরেও বর্তমানে বহাল তবিয়তে আছেন তিনি।

এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা আদালতে চলমান আছে। একাধিক শিক্ষা কর্মকর্তা জানান, কোনো শিক্ষক যদি জি.আর মামলায় জেল হাজতে যায় তাহলে সাথে সাথে তাকে সাময়িক বরখাস্ত করার কথা। এরপর মামলার বিচার অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তবে খোঁজখবর নিয়ে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র ও স্কুল কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার কারনে নিয়মিত বেতন তুলছেন তিনি। একাধিক স্থানীয়রা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের রাজনৈতিক সহকর্মী ছিলেন কামাল মোল্লা। ওই সময়ে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে চাকুরী নেন তিনি।

বর্তমান স্কুল কমিটির সভাপতি কামাল মোল্লার বড় ভাই সালাউদ্দিন। সেই ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিক মামলায় জেল হাজতে গিয়েও এখনও কর্মস্থলে আছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে কামাল মোল্লা কোনো সদুত্তর না দিয়ে ফোনটি কেটে দেন তিনি।

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকি বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো শিক্ষক যদি গ্রেফতার হয় তাকে সাময়িক বরখাস্ত করা হবে। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও