কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষকরা

এপ্রিল ০৬ ২০২৬, ২১:৪৩

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালামকে অপসারণের দাবিতে সোমবার দুপুরের দিকে তালা ঝুলিয়ে দেন তারা।

পরে শিক্ষকরা সাংবাদিক সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্যে জ্যেষ্ঠ শিক্ষক মাসুম বিল্লাহসহ অন্য শিক্ষকরা অভিযোগ করেন, আবুল কালাম আজাদ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করেছেন। মব সৃষ্টি করে ও সিনিয়র শিক্ষকদের মামলার ভয় দেখিয়ে গত বছরের ৩০ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করেছেন। তিনি অধ্যক্ষ হওয়ার পরই শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। কলেজের অর্থ আত্মসাৎ করেছেন।

শিক্ষকরা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও প্রতিকার না পেয়ে কক্ষে তালা ঝুলাতে বাধ্য হয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকারের পাশাপাশি শিক্ষকরা অনধিকার চর্চা করেছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, বিষয়টি সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও