বরিশালে শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন
এপ্রিল ০৫ ২০২৬, ১৫:৩১
বরিশাল ॥ দেশের বিভিন্ন স্থানের ন্যায় হামের প্রকোপ প্রতিরোধে বরিশালে ও শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। রোববার (৫এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় নগর মাতৃসদন স্বাস্থ্যে কেন্দ্রে বিশেষ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আত্তার জাহান শিরিন।
বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বরগুনা জেলা সদরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের আজ হামের বিশেষ টিকা প্রদান করা হচ্ছে। বরিশার সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় হামের প্রাদূর্ভাব কম।
তার পরও নগরীতে যাতে হামের প্রভাব না ছাড়ায় এবং শিশুরা যাতে সুস্থ্য থাকে এলক্ষে টিকা প্রদান করা হচ্ছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল ও নগর মাতৃসদন ছাড়াও ৫ টি কেন্দ্র খোলা হয়েছে।
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা দেয়া যাবে। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এপর্যন্ত বিভাগের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি গেছে ২৮১ জন। আর সন্দেহ জনক হাম রোগির সংখা ৬১২ জন। বরিশাল শের ই বাংরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে ২৮ জন।
অপরদিকে আজ সকাল সারে দশটায় বাকেরগঞ্জ দুধল্মৌ নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা ক্যাম্পে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। এ সময় তিনি বলেন, “দেশে যথেষ্ট টিকার মজুদ রয়েছে।
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রথমে টিকা দেয়া হচ্ছে পরবর্তীতে সারাদেশে টিকা দান করা হবে।” হাম রুবেলা নিয়ে উৎকন্ঠিত না হবার জন্য অভিভাবকদের আহ্বান জানান তিনি।








































