বরিশালে মহান স্বাধনীতা দিবস পালিত

মার্চ ২৬ ২০২৬, ১২:৫৪

বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটি শুরু করা হয়।

পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বরিশাল রেঞ্জ ডি আই জি, জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি অফিসের পক্ষ থেকে। তারা একে একে সারিবদ্ধভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অংশ দেন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল বেলস্ পার্ক মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপরে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা করেন বিভাগীয় কমিশনার। এছাড়াও বিভিন্ন সংগঠন দিনভর নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এ সময় মুক্তিযোদ্ধা, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরে বলেন স্বাধীনতার ৫৫ বছরে ভুয়া মুক্তিযোদ্ধা রয়েগেছে। এদের ব্যাপারে যাচাই-বাছাই করে করতে হবে। সাথে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল মত নির্বিশেষ প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিতে হবে।

আর বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। তাহলেই সবার আগে বাংলাদেশ আর বাংলাদেশের সাম্য ও স্বাধীনতাকে এগিয়ে নেয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও