চরামদ্দিতে বেয়াইনের হাত ভেঙে দিলেন বেয়াই-বেয়াইন!
আগস্ট ১৭ ২০২৬, ০০:২৯
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের চরামদ্দীতে পূর্ব শত্রুতার দ্বন্দ্বে বেয়াই-বেয়াইনের পিটুনে বেয়াইনের হাত ভাঙার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত তানিয়া বেগম কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চরামদ্দি পুলিশ ফাড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহত এর পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
আহতের ছেলে জাকির হোসেন-বলেন পাশ্ববর্তী জলিলের ছেলে নিহাদ গত ৪/৫ দিন আগে আমাদের ১২/১৩ টি পেপে গাছের ডাল ভেঙে ফেলে। এতে আমাদের অনেক পেপে নষ্ট হয়। বিষয়টি নিয়ে আমার বাবা ওই ছেলেকে কিছুটা ধমক দেয়। পরে ওইদিন তার বাবা জলিল ও তার স্ত্রী আমাদের ঘরে এসে আমার মাকে চরম গাল মন্দ ও হুমকি ধামকি দেয়। সে সময় আমি ও আমার বাবা বাড়িতে ছিলাম না।
পরে গতকাল রাতে জলিলের ভাই আমার বড় ভাইয়ের শ্বশুর খলিল তার আরেক ভাই কবির তাদের স্ত্রীরা এবং সাথে অপরিচিত দু’জন ছেলে আমাদের ঘরে এসে আবার গাল মন্দ শুরু করে। এব পর্যায়ে তারা লাঠি ও পাইপ দিয়ে আমার মায়ের উপর আঘাত করে।
এতে আমার মায়ের হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। পরে রাতেই গুরুতর আহত অবস্থায় মাকে বরিশাল এনে হাসপাতালে ভর্তি করি। বিষয়টি থানা পুলিশ কে লিখিতভাবে জানানো হয়েছে।








































