বরিশালে প্রিয় মূখ সুজন সম্পাদক রফিক আর নেই

আগস্ট ২০ ২০২৬, ০১:৫৯

পরিবেশকর্মী, উন্নয়ন সংগঠন ‘রান’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, দক্ষ সংগঠক, সুজনের বরিশাল মহানগর সম্পাদক এবং বাপার বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম বুধবার শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর করিম কুটির জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। রফিকুল আলমের মৃত্যুতে একটি যুগের পরিসমাপ্তি ঘটল। পরিবেশ, সামাজিক উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দক্ষ সংগঠক হিসেবে তাঁর ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বন্ধু ও কলেজ সহপাঠীদের পক্ষে কাজী মিজানুর রহমান ফিরোজ। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও দেখুন
নেভিগেশন ও ডিজিটাল ম্যাপ ব্যবহার করা
ফৌজদারি অপরাধের আইনি সহায়তা খোঁজা
জীববিজ্ঞান বিষয়ক জার্নাল ও বই পড়া

এদিকে রফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং রুহের মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও