দুই মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি রুমের মধ্যে বিছানায় বসা অবস্থায় লিটন ইয়াবা সেবন করছেন এবং তার পাশেই কেউ একজন বসা ছিল।
এ ব্যাপারে চরাদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন ডাকুয়া বলেন, বিষয়টি আগে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। এখন মোবাইল দিয়ে অনেক ভিডিও তৈরী করা যায়। আর লিটনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উপজেলার নেতারা।
বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, দল কোনোভাবেই অপরাধী ও মাদক সেবীদের প্রশয় দেবে না। এ ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ তানবির হোসেন রানা ওরফে লিটন বলেন- এটি একটি ষড়যন্ত্রমূলক ভিডিও। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এটি ছড়ানো হয়েছে।
এদিকে বিষয়টি আমলে নিয়ে লিটনের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।







































