আগৈলঝাড়া বিপুল পরিমান মাদকসহ শীর্ষ মাদক সম্রাট পীযুষ আটক
ফেব্রুয়ারি ২০ ২০২৬, ১৯:৫৩
আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জনতার হাতে বিপুল পরিমান মাদকদ্রব্য ইয়াবাসহ আটক হয়েছে মাদকসম্রাট শাহাদাত হোসেন পীযুষ। পরে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধাওয়া করে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার থেকে ৪শত পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক সম্রাট শাহাদাত হোসেন পীযুষকে একটি মটরসাইকেলসহ আটক মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ প্রমুখ।
তার বাড়ি বাগধা ইউনিয়নের আস্কর পরে তাকে মারধর করে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে চারশত পিচ ইয়াবা ও মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।








































