রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ফেব্রুয়ারি ২২ ২০২৬, ২১:২৪

গৌরনদী:  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি বলেছেন জবাবদিহিতার সংস্কৃতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। দেশে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হবে।

মন্ত্রী রবিবার বিকাল ১৭:০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগে স্বাধীনতার চর্চা নিশ্চিত করতে হবে। দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এর কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত করে না রেখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও