ঝালকাঠিতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা
জানুয়ারি ১৩ ২০২৬, ২০:১৫
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার বেলা ১২ টায় আয়োজিত এ সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।বাংলাদেশ ভ্রমণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি এডবোকেট আককাস সিকদার।
উক্ত সভায় ঝালকাঠির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, গণভোটের প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।









































