আড়াই বছর পর বরিশাল বিএনপি তিন নেতা ফিরে পেলেন পদ
জানুয়ারি ০৮ ২০২৬, ০০:৫১
নিজস্ব প্রতিবেদক ॥ অবশেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে আনা হয়েছে বরিশাল মহানগর বিএনপির সাবেক ৩ যুগ্ম আহবায়ককে । যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে তারা হলেন : মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম এবং হারুন অর রশিদ। গতকাল ৭ জানুয়ারী এই ৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। ফলে দীর্ঘ ২ বছর ৬ পর দলীয় পদ ফিরে পেলেন এই ৩ নেতা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে ‘ইতপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।








































