আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ১৮ ২০২৫, ২৩:৫১

নিজস্ব প্রতিবেদক ॥ জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গনদাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করেছে। আজ বিকাল সাড়ে ৪টা ফজলুল হক অ্যাভিনিউ (নগর ভবন মোড়) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বরিশাল জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুল জব্বার।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া