পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৫ ২০২৪, ১৩:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা।

তিনি বলেন, র‍্যাব-৮ এর একটি টিম অভিযান চালিয়ে পিরোজপুর পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ সিকদারকে আইনের আওতায় আনা হয়।

এসময়ে তার কাছে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। সোহাগ সিকদারের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে উল্লেখ করে বলেন, তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও