ছাত্র-জনতার দখলে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট

আগস্ট ০৪ ২০২৪, ১২:২২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একদফা দাবিতে মহাসড়ক, সংযোগ সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ সড়কসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে সড়কগুলোতে ছাত্র-জনতার শক্ত অবস্থান দেখা গেছে। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারেও অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

এদিকে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার পাশাপাশি খোলা থাকা কয়েকটি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-জনতা এসব প্রতিষ্ঠান বন্ধ রেখে তাদের সাথে যোগ দিতে আহ্বান জানান। এতে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা।

সকাল থেকে বিভিন্ন বাসা বাড়ির মানুষদেরকেও দেখা যায়, বাড়ির নিচে ও ছাদে উঠে উৎসুকভাবে ছাত্র জনতার কার্যক্রম দেখছেন তারা।

তবে সকাল থেকে সড়ক মহাসড়কের কোথায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়েনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া