নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে বুধবার কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না বলে জানা গেছে।
পবিত্র আশুরা: আজ থাকছে না কোন কর্মসূচি কোটাবিরোধীরা
জুলাই ১৭ ২০২৪, ০৩:২২
তিনি বলেন, সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে বুধবার পবিত্র আশুরা থাকার কারণে কর্মসূচি থাকছে না।
এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।








































