আমার বরিশাল ডেস্ক ॥ দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করছে সরকার। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সাল থেকে প্রতি দুই বছর পরপর সম্মানজনক এই পদক দেয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক, কোনো দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সমাজসেবক, রাজনীতিক এ পদকের জন্য বিবেচিত হতে পারেন। এ ছাড়াও নোবেল বিজয়ী ও বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রধানরা সংশ্লিষ্ট দেশের জন্য নাম প্রস্তাব করতে পারবেন।
চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’
মে ২০ ২০২৪, ১৮:৩৪
মাহবুব হোসেন জানান, প্রতি দুইবছর পরপর ১৭ মার্চ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি ২৩ মে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ১ লাখ মার্কিন ডলার সমপরিমাণের আর্থিক পুরস্কারের সঙ্গে ১৮ ক্যারটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণ পদক পাবেন।










































