সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
নভেম্বর ০৬ ২০২৩, ১২:১৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।সোমবার (৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাসহ সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।










































