বিদেশিরা বিএনপির শক্তি-সামর্থ্য নিয়ে সন্দিহান: তথ্যমন্ত্রী

জুলাই ১১ ২০২৩, ১৪:৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিদেশিরা বিএনপির শক্তি-সামর্থ্য নিয়ে সন্দিহান, তাই তারা কর্মসূচি দিয়ে একটু শক্তি দেখানোর চেষ্টা করছে, যা একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্বকে প্রকাশ করে বলে মন্তব্য করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি তাদের কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

১২ জুলাই বিএনপির একদফা নিয়ে সমাবেশ করার কথা। এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বিএনপির নতুন করে একদফা আন্দোলনের ঘোষণা এটা যে খুব বেশি গুরুত্ব বহন করে তা কিন্তু নয়।

আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। অতীতেও দেখেছি বিএনপি কর্মসূচি ঘোষণা করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় এবং জনজীবনে ভোগান্তি ঘটায়।

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারই তাদের মূল উদ্দেশ্য। সেই সুযোগ আমরা দেব না। আওয়ামী লীগও রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে থাকবে, জনগণের পাশে থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, ইইউ প্রতিনিধিদল এখন দেশে অবস্থান করছে। এ সময় তাদের এ ধরনের কর্মসূচি দেওয়ার অর্থই হচ্ছে তারা আসলে এ কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। তাদের যদি কোনো অভিযোগ-অনুযোগ থাকে সেটি জনগণের কাছে বলতে হবে।

কিন্তু দুঃখজনক হলেও সত্য তাদের সমস্ত কর্মসূচি সব কথাবার্তা বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা প্রসূত, যা একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্বকে প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া