রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মে ২৮ ২০২৩, ১৩:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের বাসা-৭১২/১৭ বাসার বেজমেন্টে এই আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রোববার দুপুর ১২টার দিকে আদাবরের ওই ৮তলা ভবনটির বেইজমেন্টে আগুন লাগার সংবাদ পাই।

খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া