আত্মগোপনের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে রাজধানীকে বেছে নিচ্ছে জঙ্গিরা

মে ১৭ ২০২৩, ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাহাড় থেকে সমতলে ফিরছে জঙ্গিরা। আত্মগোপনে থাকতে নিরাপদ আবাসস্থল হিসেবে বেছে নিচ্ছে রাজধানীকে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে শতাধিক জঙ্গি পাহাড় ছাড়তে বাধ্য হয়েছে এমনটা জানিয়েছে র‌্যাব। তবে, আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না নিরাপত্তা বিশ্লেষকরা।

বলছেন, গুটিকয়েক জঙ্গি কয়েক কোটি মানুষের জন্য হুমকি হবে না। তবে জাতীয় নির্বাচনে অপরাধ সংগঠিত করতে নতুন মুখ হিসেবে জঙ্গিদের ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মেগাসিটি ঢাকায় সমতলের অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। মাত্র এক হাজার ৪৬৩ বর্গকিলোমিটার শহরে বসবাস করে দেশের ১২ শতাংশ মানুষ।

জনবহুল নগরী ঢাকাকে আত্মোগোপনের জন্য তাই বেছে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পালিয়ে আসা অপরাধীরা। একই পথে হাটা পাশাপাশি অপরিচিত মানুষের ভিড় বেছে নিচ্ছে পাহাড়ে প্রশিক্ষণ নেয়া জঙ্গিরাও।

জঙ্গিরা আত্মোগোপনে থাকার জন্য ঢাকাকে বেছে নেয়ার অন্যতম কারণ পাশাপাশি ফ্লাটে থাকলেও একে অপরকে চিনে না প্রতিবেশীরা। বাড়ির মালিকরাও জানেন না ভাড়াটিয়াদের প্রকৃত তথ্য।

যদিও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্যোগ নিয়েছিল নগরবাসীর তথ্য সংগ্রহের। চাওয়া হয় ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র। তবে নানান জটিলতায় কতটা তথ্য মিলছে তার হিসাব নেই পুলিশের কাছে।

ধারণ ক্ষমতার বাইরে মানুষের বসবাস রাজধানী ঢাকা ও এর উপ-শহরগুলোতে অপরাধীদের আত্মোগোপনে থাকার সব পথ খোলা থাকায় তথাকথিত হিযরতের উদ্দেশ্যে সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে একদল তরুণ পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে যায়।

র‌্যাব এর তথ্য অনুযায়ী, বিদেশি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়ে পাহাড় ছাড়ছে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্যরা। অভিযানের তোপের মুখে পাহাড় ছাড়তে বাধ্য হচ্ছে তারা।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অপরিচিত মুখ হিসেবে অপরাধ সংগঠিত করতে জঙ্গিদের ব্যবহার করা হতে পারে। জামিনে বের হয়ে আসা জঙ্গিদের কঠোর নজরদারীতে আনার তাগিদ বিশ্লোষকদের।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া