স্ত্রীর মামলায় বিচারকের হাইকোর্টে জামিন

ফেব্রুয়ারি ১২ ২০২৩, ১৪:২০

অনলাইন ডেস্ক :: স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় রংপুরের সাবেক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকার ও তার বাবাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমদ ভূঁইয়া।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল।

রংপুরের রাষ্ট্রপক্ষের কৌসুলি খন্দকার রফিক হাসনাইন জানিয়েছিলেন, গত বছরের ২২ এপ্রিল ৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার তার স্বামী দেবাংশু সরকারসহ চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ মামলা করেন।

মামলাটি আদালতের আদেশে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে। তবে বাদী প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন।

রফিক হাসনাইন বলেন, ৮ ফেব্রুয়ারি আদালতের বিচারক তদন্তের বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার জাকির হোসেন ও তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে দেবাংশু কুমার সরকার ও তার বাবা সুধাংশু কুমার সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

একইসঙ্গে বাদীর নারাজির আবেদন আংশিক মঞ্জুর করেন আদালত।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও