হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হলেন তোফায়েল হাসান

ফেব্রুয়ারি ০৮ ২০২৩, ১২:৪২

অনলাইন ডেস্ক :: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে নিয়োগ করেছেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া