বরিশালে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

ফেব্রুয়ারি ০৩ ২০২৩, ১৫:২৮

অনলাইন ডেস্ক :: বরিশাল নগরের কাউনিয়ায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটক মো. রিপন খান (২৫) পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন
পুলিশের এস আই তানজিল আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম নগরের ৪ নম্বর ওয়ার্ডের আল মাদানী সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায়। জব্দ গাঁজাগুলো বহন করে নিয়ে যাওয়ার সময় রিপনকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও