দারাজে বার্থডে কার্ডের অর্ডার: গ্রাহক পেল প্লাস্টিকের বস্তার তিন টুকরা !

জানুয়ারি ০২ ২০২৩, ০১:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ’দারাজ’ অনলাইন অ্যাপস থেকে বার্থডে কার্ড অর্ডার করলে, বার্থডে কার্ডের পরিবর্তে প্লাস্টিকের বস্তার তিন টুকরা দেওয়ার অভিযোগ উঠেছে দারাজের বিরুদ্ধে।

রোববার (১ জানুয়ারি) দুপুর তিনটার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মির্জা আজম অডিটোরিয়ামের সামনে থেকে ডেলিভারি ম্যানের কাছে থেকে পণ্যটি গ্রহণ করার পর প্যাকেটটি খুললে, বার্থডে কার্ডের পরিবর্তিতে প্লাস্টিকের বস্তার তিনটি টুকরা পাওয়া যায়।

জানা যায়, গত ২৫ ডিসেম্বর দারাজ অ্যাপস থেকে বার্থডে কার্ড অর্ডার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় মেসেজের মাধ্যমে জানানো হয় পণ্যটি এসেছে।

পরে আজ রোববার দুপুরে ডেলিভারিম্যান মোবাইল ফোনে কল দিয়ে পণ্যটি গ্রহণ করার কথা জানান। পার্সেলটি গ্রহণ করে খুলে পাওয়া যায় প্লাস্টিকের বস্তার তিনটি টুকরা।

ভুক্তভোগী রকিব হাসান নয়ন বলেন, গত ২৫ তারিখে দারাজের অনলাইন অ্যাপ থেকে একটি জন্মদিনের কার্ড অর্ডার করি।

আজ দুপুরে ফোন দিয়ে জানান যে পার্সেলটি এসেছে‌। পরে টাকা পেমেন্ট করে পার্সেলটি খুলে দেখি জন্মদিনের কোন কার্ড নেই ভেতরে।

এসময় প্যাকেটটি খুলে দেখা যায় প্লাস্টিকের বস্তার তিন টুকরা রয়েছে সেখানে। পরে ডেলিভারিম্যানের সাথে কথা বললে তিনি জানান‌, পার্সেলটি ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এ বিষয়ে জামালপুর দারাজের অফিসের কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘দারাজ’ অনলাইন থেকে বার্থডে কার্ডের পরিবর্তে প্লাস্টিকের বস্তার তিন টুকরো এসেছে এটা আমি জেনেছি। ভুক্তভোগীকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও