বেহাল দুই সড়কে ধানের চারা লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ

সেপ্টেম্বর ০৬ ২০২৬, ১৯:২০

গৌরনদী(বরিশা)প্রতিনিধি”: বরিশালের গৌরনদীতে দুইটি সড়কে সামান্য বৃষ্টিতে কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায়ে হেঁটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের অনুপযোগী সড়ক দুইটি দীর্ঘদিন যাবত  সংস্কার না করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গ্রামবাসী সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়ক গৌরনদী পৌরসভার একমাত্র জনগুরুত্বপূর্ণ হ্যালিপ্যাড সড়কের বিভিন্নস্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সোয়া কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে  কাঁদা মাটির রাস্তায় পরিনত হয়েছে। ফলে এ সড়কের ওপর নির্ভরশীল প্রায় পাঁচটি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই অবস্থায় রয়েছে-উপজেলার বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শৌলকর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি।

 

এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে সড়ক দুটি বেহাল দশায় পরে থাকলেও তা সংস্কার বা উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। যেকারণে চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এসব সড়কে কাঁদা-পানি জমে থাকায় সড়ক দিয়ে স্বাভাবিক ভাবে চলাচল করা কঠিন হয়ে পরেছে। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগের পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সড়ক দুইটির দুরবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে উভয় এলাকার ভূক্তভোগীরা সড়কে ধানের চারা লাগিয়ে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আমরা কারও বিরুদ্ধে নয়, সড়কের সমস্যা দ্রুত সমাধান হোক। সড়ক দুইটি দ্রুত সংস্কার হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে দ্রুত সড়ক দুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করেন গ্রামবাসী।

শৌলকর সড়ক সংস্কারের বিষয়ে বাটাজোর ইউনিয়নের দায়িত্বে থাকা গৌরনদী উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান মিয়া বলেন, সড়কটি সরেজমিন পরিদর্শন করে সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।

পৌর সড়কের বিষয়ে গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক বলেন, সড়কটি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।

 

ছবির ক্যাপশন-সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ-

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও