ডিমকে টেক্কা দিলেন মেসি!

ডিসেম্বর ২৭ ২০২২, ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পাইয়ে দিয়েছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন হয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই মহাতারকা। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন তিনি।

কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচে নামতেই মেসি এক একটি রেকর্ডের মালিক হয়েছেন। এমনকি প্রায় প্রতিটি গোলেই তাকে মাইলফলকে নিয়ে গেছেন।

এবার মাঠে বাইরেও দারুণ এক রেকর্ডের মালিক হলেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী। শিরোপা জিতে ট্রফি নিয়ে মেসি উদযাপন করছেন, এমন একটি ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেন।

যেখানে অল্প কয়েক দিনেই তা ভাইরাল হয়ে রেকর্ড গড়ে। ইন্সটাগ্রামের ইতিহাসে সর্বোচ্চ লাইকের মাইলফলক গড়ে ছবিটি।

তবে মজার ব্যাপার মেসি পেছনে ফেলেন একটি ডিমের ছবিকে! যা ২০১৯ সালে ক্রিস গডফ্রে পোস্ট করেছিলেন। মেসির সেই ছবি ৫৬.১ মিলিয়ন লাইক হয়ে সেটিকে ছাপিয়ে যায়।

বর্তমানে মেসির ছবির লাইক ৭৩ মিলিয়নেরও বেশি। আর ডিমের ছবিটিতে রয়েছে ৫৮ মিলিয়নের বেশি লাইক।

মেসির ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৪০২ মিলিয়ন। তবে এই মাধ্যমে রেকর্ড ৫১৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে সবার ওপরে মেসির প্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও