ভোলা/ সিঁধ কেটে ঘরে ঢুকে ডিম ভেজে খেল চোরেরা

ডিসেম্বর ২৭ ২০২২, ১০:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিঁধ কেটে ঘরে ঢুকে ডিম ভেজে খেয়ে আপেল-কমলা নিয়ে গেছে চোরেরা। গত রোববার রাতে ভোলা সদর উপজেলার চর আনন্দ পার্ট-৩ গ্রামের রুহুল আমীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

রুহুল আমীন বলেন, ‘রোববার দিনগত রাতে সিঁধ কেটে আমার বসতঘরে ঢুকে চোরেরা। এ সময় রান্নাঘরের গ্যাসের চুলায় তিনটি ডিম ভেজে খেয়েছে চোরেরা।

চুলার পাশে ডিমের খোসা ফেলে রেখে গেছে। ডিম রাখার পাত্রের কাছেই কিছু আপেল ও কমলা ছিল। যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে তারা।’

তিনি আরও বলেন, ‘চোরেরা ঘরে ঢুকলেও আমার রুমে প্রবেশ করতে পারেনি। রান্নাঘর ও ডাইনিং রুম পর্যন্ত যাতায়াত করেছে।

এজন্য মূল্যবান কোনো জিনিসপত্র নিতে পারেনি। তবে ডাইনিং রুমে থাকা একটি হাতঘড়ি, দুটি ব্লটিংপেপার ও কিছু আপেল-কমলা নিয়ে গেছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও