বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করে বিভাগটি।
রোববার (২৫ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি ব্রজমোহন কলেজ ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. বাহউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।









































