ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ডিসেম্বর ২৪ ২০২২, ১২:৪১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মোরশেদ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোরশেদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন গ্রামের রুমি মিয়ার ছেলে।

ভোলা নৌ পুলিশের ইনচার্জ আবদুল করীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম লঞ্চঘাটে অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুর থেকে আসা একটি লঞ্চ থেকে মোরশেদকে আটক করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি আরও বলেন, এ মাদক কারবারি দীর্ঘদিন ধরে ভোলায় মাদকের ব্যবসা পরিচালনা করছিল। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ নৌ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও