২৫ মার্চ কালরাত ॥ এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ
মার্চ ২৩ ২০২৬, ২৩:৫৫
মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, দিবসটির ভাবগাম্ভীর্য বজায় রাখতে ওই রাতে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এর আগে গত ৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের কৃচ্ছ্রসাধন নীতির অংশ হিসেবে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী কোনো আলোকসজ্জা থাকছে না।
২৫ মার্চের এই প্রতীকী ব্ল্যাক আউট মূলত একাত্তরের সেই কালরাতের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের এক অনন্য বহিঃপ্রকাশ।








































