ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ২১:১১

‎পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান নামের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান ‎সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

এ সময় উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন রাস্তার সামনে থেকে মো. আলীম খান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে, তাহার বসতঘরের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ‎ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।‎

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও