জুলাই গণঅভ্যুত্থান দিবস
চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ
আগস্ট ০৫ ২০২৫, ১৩:৪৬
সকাল ৯টার দিকে চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলে রাব্বির কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ও সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান পুষ্প অর্পণ এবং কবর জিয়ারত করেন।
এছাড়াও চরফ্যাশনের অন্য ১১ শহীদ মো. হাসনাইন, মো. মমিন, মো. ফজলু, মো. হাবিব, মো. ওমর ফারুক, মো. সিয়াম, রাকিব মোল্লা, মো. সোহাগ, মো. হোসেন, মো. তারেক, মো. বাহাদুর হোসেন মনির এর কবরে প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও এই পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করেন।
এসময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








































