মেঘনায় জাল ফেলতে গিয়ে জেলে নিখোঁজ

ডিসেম্বর ০৫ ২০২২, ১৬:৩৪

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে মেঘনায় জাল ফেলতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ জেলেকে উদ্ধারে কোষ্টগার্ড দুই ঘন্টা ব্যর্থ অভিযান শেষে ঘাটে ফিরে আসেন।

নিখোঁজ জেলে উদ্ধার না হওয়ায় পরিবারে চলছে শোক। সুত্রে জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার রামপ্রসাদ ঘাটের বাবুল হোসেন মাঝির জেলে ট্রলার মাছ ধরতে মেঘনায় যায়।

পরে তারা বেলা সাড়ে ১১ টার দিকে বাসনভাঙ্গার চর এলাকায় মাছ ধরতে জাল ফেলতে থাকে। জাল ফেলার এম
পর্যায়ে জালের নোঙ্গরের কাচি বাবুল মাঝির পায়ে প্যাচে নদীতে পড়ে যায়।

এ সময় ট্রলারে থাকা অন্য জেলে কাচি কেটে দিলে তিনি গভীর পানিতে তলিয়ে যায়। পরে জেলেরা খোঁজাখুজি করে না পেয়ে কোষ্টগার্ডকে সংবাদ দিলে কোষ্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নেয়।

প্রায় আড়াই ঘন্টা ব্যর্থ অভিযান শেষে ঘাটে ফিরে আসেন কোষ্টগার্ড। নিখোঁজের ৪ ঘন্টা পরেও কোন খোঁজ মিলে নিখোঁজ জেলের। এদিকে নিখোঁজ জেলে উদ্ধার না হওয়ায় পরিবারে চলছে শোক।

তজুমদ্দিন ফায়ার ষ্টেশনের সাব-অফিসার কামরুল ইসলাম জাকির বলেন, ঘটনা মেঘনা নদীর মাঝে হওয়ায় আমাদের কিছু করার ছিলোনা।

তারপরও কোষ্টগার্ডের সাথে লিয়াজো করে খোঁজ কবর নিয়েছে। আমাদের এই ষ্টেশনের ডুবুরি দল নাই, ডুবুবি দল আছে বরিশালে সেখানে সংবাদ দেয়া হয়নি।

জানতে চাইলে তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, জেলে নিখোঁজের সংবাদ পেয়ে তৎক্ষণিক উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করি।

নিখোঁজ হওয়া স্থানে ৩৬ ফিট পানি থাকা আমরা কোন কুলকিনার করতে না পেরে ঘাটে চলে আসি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, আমি সকালে অফিসিয়াল কাজে ভোলায় থাকায় জেলে নিখোঁজের বিষয়ে কিছুই জানি না।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও