বরিশাল নগরীর আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

ডিসেম্বর ০৪ ২০২২, ১৭:০৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল কক্ষ থেকে মোহাম্মদ হৃদয় মৃধা নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল ‘রোজ হ্যাভেন’ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ২২ বছর বয়সী মোহাম্মদ হৃদয় মৃধা উজিরপুর উপজেলার হাবিবপুর মৃধা বাড়ির আবুল কাশেম মৃধার ছেলে।কোতয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, শনিবার বেলা ১১টার দিকে হৃদয় হোটেলের ২০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন।

রোববার বেলা ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।

হোটেলের রেজিস্ট্রার খাতায় মৃতের নাম সঠিক লেখা থাকলেও বাবার পরিচয় এবং ঠিকানা ভুল দেওয়া হয়েছে। সেখানে তার মোবাইল নম্বরও উল্লেখ নেই বলে জানান আরাফাত।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও