দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় মিলছে স্বস্তি

সেপ্টেম্বর ০৩ ২০২৬, ১৭:১২

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও দ্রুত চিকিৎসাসেবায় রোগীরা সুস্থ হয়ে উঠছেন। দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ভর্তি হওয়া ১৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে ইতোমধ্যেই ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার হাসপাতালে সরেজমিনে দেখা যায়, জ্বর ও তীব্র শরীর ব্যথা নিয়ে আসা রোগীদের দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন রোগী মো. আ. রশিদের স্বজনরা জানান, শুরুতে আতঙ্ক কাজ করলেও হাসপাতালের সঠিক চিকিৎসায় রোগী এখন অনেকটাই সুস্থ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন জানান, হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও ওষুধের মজুত রয়েছে। ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও