এই বিশ্বকাপে কি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে?

জুন ১২ ২০২৬, ২০:৫৯

বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বড় দলগুলো মাঠে নামতে প্রস্তুত। তবে উপমহাদেশের ফুটবলপ্রেমীদের মূল আগ্রহ ঘিরে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনাকে কেন্দ্র করে।

এই আসরে ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে, আগামীকাল দিবাগত ভোর ৪টায়। অন্যদিকে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন সকাল ৭টায়, প্রতিপক্ষ আলজেরিয়া। দুই দলই শিরোপার অন্যতম দাবিদার হওয়ায় তাদের প্রতিটি ম্যাচেই বাড়তি উত্তেজনা থাকছে।

তবে সবার বড় প্রশ্ন—এই বিশ্বকাপে কি ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি দেখা হবে?

গ্রুপ বিন্যাস অনুযায়ী, আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে এবং ব্রাজিল ‘সি’ গ্রুপে। দুই দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন বা উভয়ই রানার্সআপ হয়ে নকআউট পর্বে এগিয়ে যায়, তাহলে সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হলে, ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।

তবে যদি দুই দলই সেরা তৃতীয় দলের তালিকা থেকে পরবর্তী রাউন্ডে ওঠে, তাহলে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাব্য রাউন্ড নির্ভর করবে ড্র ও নকআউট বিন্যাসের ওপর—যা আগে থেকে নির্দিষ্ট করে বলা কঠিন।

গ্রুপ বিশ্লেষণে দেখা যায়, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে খেলতে হবে শক্তিশালী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনা চারবার মুখোমুখি হয়েছে। শেষবার ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার দারুণ পাসে ক্লাউদিও কানিজিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলো থেকে বিদায় করে আর্জেন্টিনা।

এর আগে ১৯৭৪ সালে জার্মানি বিশ্বকাপে ব্রাজিল ২-১ গোলে জয় পায়। ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে তাদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আর ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ব্রাজিল ৩-১ গোলে জয় তুলে নেয়।

সব মিলিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল দুইবার এবং আর্জেন্টিনা একবার জয় পেয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে। এবারও যদি দুই দল শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারে, তাহলে ফুটবল বিশ্ব পেতে পারে এক মহারণ—ব্রাজিল বনাম আর্জেন্টিনা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও