বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

জুন ০৯ ২০২৬, ১৬:৪০

বরিশাল ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি ঘর থেকে ৬৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯জুন) বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বন্দর রোড সংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনী (কেডিসি বালুর মাঠ) এলাকা মাদক ব্যবসায়ী সাইদুল এর ঘরের সামনে থেকে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ইন্সপেক্টর (ওসি) ছগির হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম থেকে ৬৩ কেজি গাঁজা উদ্ধার করেছেন।

দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিসি বস্তি এলাকার জনৈক মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই সাইদুল ইসলাম পালিয়ে যায়। পরবর্তীতে তার বাসায় তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরো জানিয়েছেন, কেডিসি বস্তির মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম ও মৃত আলমগীর সরদারের মেয়ে নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলো।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক চক্রের সঙ্গে জড়িত থাকা সাইদুল ও নিলুফাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মহোদয়ের দিক-নির্দেশা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও