বরিশালে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা

জুন ০৮ ২০২৬, ২২:০৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বাদ জোহর বরিশাল নগর ভবনে এই স্মরণসভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান ও তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা স্মরণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসক।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় বিসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার অন্যতম এই ঘোষকের শাহাদাত বার্ষিকী শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও