বিএমপি পুলিশের কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনারের সভা

জুন ০৮ ২০২৬, ০১:১০

বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি) কর্মরত সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট/থানার ইনচার্জদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা করেছেন  পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ।
রোববার (০৭ জুন ) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে  কর্মরত পুলিশের সকল বিভাগের প্রতিনিধি ও শাখা ইনচার্জের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মোঃ আশিক সাঈদ মহোদয়।
এসময় পুলিশ কমিশনার তিনি মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, অনলাইন জুয়া, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ট্রাফিক ব্যবস্থাপনা, সমসাময়িক বিভিন্ন সমস্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও