ঢাকা-বরিশাল ৬-লেন সড়ক আলোর মুখ দেখবে কবে?

জুন ০৭ ২০২৬, ২০:৫৬

 উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল  ৬-লেন সড়ক আলোর মুখ দেখবে কবে? বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি দীর্ঘস্থায়ী জাতীয় সংকটে পরিণত হয়েছে।  ঢাকা-বরিশাল মহাসড়কে  প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে। রাস্তা সংকীর্ণ কিন্তু অধিক যানবাহনের চলাচল।
এছাড়া প্রশিক্ষণ ছাড়া চালক ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারনে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। এরমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোড় বাজার থেকে উজিরপুর উপজেলার ইচলাদী বন্দর পর্যন্ত অধিক সড়ক দুর্ঘটনা ঘটে।
তবে এ সড়ক দুর্ঘটনা কোনো একক কারণে ঘটে না,এটি একটি সমন্বিত ব্যর্থতার ফল। মৃত্যুর মিছিল থামাতে এই মহাসড়কটি অচিরেই  ৬-লেন এ উন্নীত করা এবং প্রতিটি চালক, পথচারী, প্রশাসনকে সোচ্চার হতে হবে।নিরাপদ সড়ক শুধু সরকারের দায়িত্ব নয়,সবার সম্মিলিত দায়িত্ব। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত মানুষের প্রান ঝড়লে সড়কটি ৬-লেন এ উন্নীত হবে প্রশ্ন জনমনে?
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান,নির্বিঘ্নে জনগনের যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে, পাশাপাশি বেপরোয়া চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,যান্ত্রিক গাড়ির গতি রোধ,অধিক যাত্রী গাড়ির চালকসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে উজিরপুর উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তবে ঢাকা-বরিশাল মহাসড়কটি  ৬-লেন সড়কে উন্নীত হলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে যাবে।
তিনি আরো বলেন,এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এদিকে নিরাপদ সড়ক বাস্তবায়িত করার লক্ষ্যে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬-লেন সড়কে উন্নীত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন বরিশালবাসী।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও