উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত

জুন ০৭ ২০২৬, ২০:২৭

প্রেস বিজ্ঞপ্তি ॥  আভাস কতৃক আয়োজিত বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (৭ জুন) সকালে কাশিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সবার উপস্থিতিতে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা বিল এ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউণ্ডেশন-এর আর্থিক সহায়তায়, ফ্রেসওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ”রাইজিং ফর রাইটস্ ফর ষ্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু এচিভ এসডিজি-৬” প্রকল্পের আওতায় আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক কাশিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: রবিউল আলম। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, নারী সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফানসা নেটওর্য়াকের সদস্য বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে উপস্থাপন করা হয় এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত জনগণ বাজেট প্রস্তাবের ওপর তাদের মতামত, সুপারিশ ও চাহিদা তুলে ধরেন।

ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ এসব মতামত বিবেচনায় নিয়ে জনবান্ধব ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: রবিউল আলম বলেন, “উন্মুক্ত বাজেট অধিবেশন স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

জনগণের মতামতের ভিত্তিতেই ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।” অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উন্মুক্ত বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ দাস, ফোকাল পারসন, আভাস বরিশাল।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও