বরিশালে গ্রাম আদালত সম্পর্কিত মতবিনিময় সভা

জুন ০৭ ২০২৬, ১৯:০৬

বরিশাল: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করার জন্য স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যে রবিবার বিকেল ৩:০০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার গ্রাম আদালত সক্রিয় করতে সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে। গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করা। প্রচারণার মাধ্যমে সাধারণ  মানুষকে জানাতে হবে যে, ছোটখাটো বিরোধ, জমি-জমার সমস্যা, পারিবারিক দ্বন্দ্বসহ নানা বিষয় গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এতে সময় ও অর্থ সাশ্রয় হয় এবং সাধারণ মানুষকে দূরবর্তী আদালতে যেতে হয় না। এই সচেতনতামূলক কার্যক্রমের ফলে প্রান্তিক জনগণ ন্যায়বিচারের সুযোগ পাচ্ছে এবং গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে বলেও এসময় তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রম পুরোপুরি বাস্তবায়িত হলে গ্রামীণ জনগণকে আর শহরে গিয়ে মামলা নিষ্পত্তি করতে হবে না । স্থানীয় পর্যায়েই তারা ন্যায়বিচার পাবে, যা সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত দেশের প্রান্তিক জনগণের জন্য ন্যায় বিচারের সহজ পথ তৈরি করেছে। তবে এর কার্যকারিতা আরও বাড়াতে এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে এবং বিচারিক ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে প্রচারণা সভা, লিফলেট বিতরণ, পোস্টার ও ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত করা হলে গ্রামের সাধারণ জনগণ গ্রাম আদালত সম্পর্কে সচেতন হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনগণকে আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে হবে।

সভায় স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপপরিচালক উপমা ফারিসার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) বরিশাল অঞ্চলের জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী,  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও