বরিশালে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালী
জুন ০৬ ২০২৬, ১৮:৩৫
বরিশাল ॥ ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান’ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১ টায় বরিশাল সিটি কপোরেশনের সামনে প্রথমে আলোচনা সভা ও পরে র্যালি বের হয়। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান’ এর উদ্বোধন করেন বিসিসি প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
এসময় বক্তব্য রাখেন, বরিশালের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা সামনের বর্ষা মৌসুমে গেঙ্গুসহ মশাবাহিত রোগ যাতে ছড়াতে না পারে সেলক্ষে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। মশা নিধনে জমে থাকা পানি অপসারণ, নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিসিসি প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু চিকনগুনিয়া থেকে আমাদের বাঁচতে হবে, নগরবাসীকে বাঁচাতে হবে।
এসময় তিনি বরিশাল সিটি কপোরেশন এলাকাকে জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষনা করেন। পাশাপাশি ৩০ দিন একটি করে ওয়ার্ডে মশার ঔষধ ছেটানোর কথা জানান প্রশাসক। পরে নগরীতে একটি র্যালি বের হয়।
র্যালিতে বিভাগীয় প্রমাশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন স্বাস্থ দপ্তরের কর্মকর্তা, বিসিসির কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। র্যালি থেকে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছেটানো ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।









































