বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালের ৬ শতাধিক গাছের চারা বিতারন

জুন ০৬ ২০২৬, ১৬:০৩

বরিশাল ‍॥  “গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালে ৬শ’ গাছের চারা রোপন করা হয়েছে।
আজ শনিবার (৬ জুন) দুপুরে “গ্রীন ব্যাংকিং ফর আ রেসিলিয়েন্ট বাংলাদেশ” সহযোগীতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই পরিবেশ গঠনে সাউথইস্ট ব্যাংক পিএলসি বরিশাল শাখার উদ্দ্যোগে বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বরিশাল আদালত চত্ত্বরের বরিশাল আইনজীবী সমিতিতে সামনে বৃক্ষ ফলত বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
শুধু তাই নয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষে বরিশালের বিভিন্ন সড়কেও তাল গাছের চারা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি বরিশাল শাখার এভিপি ও ম্যানেজার মোঃ জিয়াউর রহমান, ম্যানেজার অপারেশন মিসেস সুমি আক্তার, গাজী জসিম উদ্দিন, বিনয় সহ অন্যান্য কর্মকর্তা।
পাশাপাশি কর্মজীবী শ্রমিকদের মাঝে, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে, বরিশাল বিএম কলেজ ক্যাম্পাসে ও বরিশাল আইনজীবী সমিতির চত্বরে সহ বিভিন্ন স্থানে ৬০০ শতাধিক বৃক্ষ ফলত বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

০৬-০৬-২৬

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও