মানবতার সেবায় এগিয়ে এলেন সাজ্জাদ, নিলেন বৃদ্ধের দায়িত্ব

জুন ০৪ ২০২৬, ০৯:৪৫

নিজস্ব প্রতিবেদক : মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা ও সমাজসেবামূলক সংগঠনের সদস্যরা। রাস্তার পাশে জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে থাকা এক অসহায় বৃদ্ধকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বরিশালের একটি সড়কের পাশে অসুস্থ ও অসহায় অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে এলে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পরভেজ দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তিনি স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বৃদ্ধাশ্রম ‘আদর্শ নিবাস’-এ ভর্তি করান।

পরে বৃদ্ধের চিকিৎসা, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য সমাজসেবামূলক সংগঠন ইভেন্ট-১৪ এর পক্ষ থেকে ৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সহায়তা বৃদ্ধের প্রাথমিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সময় গুঞ্জাদ পরভেজ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রাস্তার পাশে অসহায় অবস্থায় কাউকে পড়ে থাকতে দেখলে তাকে অবহেলা না করে যথাযথ সহায়তার ব্যবস্থা করা উচিত। মানবিক মূল্যবোধের চর্চাই পারে একটি সুন্দর ও সহমর্মী সমাজ গড়ে তুলতে।

ইভেন্ট-১৪-এর প্রতিনিধিরা জানান, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে তাদের সংগঠন ভবিষ্যতেও বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ একযোগে এগিয়ে এলে সমাজের অনেক অসহায় মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

মানবিক এ উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও