বিধ্বস্ত অর্থনীতিকে আমাদের সরকার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে করছে- তথ্য মন্ত্রী স্বপন

মে ২৮ ২০২৬, ১২:১৫

বরিশাল ॥ ত্যাগ, আনুগত্য ও মানবতার মহান বার্তা নিয়ে সারাদেশের মতো বরিশালেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা প্রধান জামাত। একই সঙ্গে কোরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা।

তাই নিজ সংসদীয় এলাকা বরিশালের গৌরনদী সরিকল বন্দরের স্কুল ঈদগাহ ময়দানে নিজ গ্রামের মুসল্লিদের সাথে সকাল সাড়ে ৭ টায় ঈদের নামাজ আদায় করেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

নামাজ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সারা বিশ্বব্যাপী মোসলমান সম্পদায়ের একটি পবিত্র উৎসব। এই উৎসবের মধ্যে দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। প্রতিবছর ঈদুল আযাহারের মধ্য দিয়ে সেই মূল্যবোধকে জাগত করা হয়। এবারের এমন এক প্রেক্ষিতে ঈদুল আযাহা পালন করছি।

যত বিশ্বের নানা জায়গাতে সংকট চলছে। আমাদের দেশে আমাদের নব নির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করছি।

ঈদ জামাত শেষে বিশ্ব শান্তি কামনা দোয়া করেন মুসুল্লিরা।

নামাজ শেষে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন পারিবারিক কবর জিয়ারত করেন। ‍এর পর নিজ বাস ভবনে বসে সকল শ্রেনীর মানুষের সাথে ‍ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত। রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদ জামাতে অংশ নেন। ‍এরপর তিনি প্রশাসনের সর্বস্থলের কর্মকর্তাদের সাথে , বিভিন্ন রাজনৈতিক দল ও নানা পেশাজীবি অঙ্গনের বিশিষ্টজনরাদের সাথে ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও