উজিরপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ
মে ২৪ ২০২৬, ২২:২২
উজিরপুর: বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভি জি এফ চাল বিতরণ করেন প্রধান অতিথি ১২০,বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গনমানুষের নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
২৪ মে রবিবার বেলা ১১ টায় উজিরপুর পৌরসভার কার্যালয়ের সামনে চাল বিতরণ অনুষ্ঠানে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উজিরপুর পৌরসভার প্রশাসক মহেশ্বর মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সহ-সভাপতি নজরুল ইসলাম, হেমায়েত খলিফা,মোঃ মামুন সিকদার, মোঃ ফারুক হোসেন হাওলাদার, মোঃ সেলিম আহম্মেদ, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,পৌর মহিলা দলের সাধারন সম্পাদিকা মনিরা আক্তার শিখা,সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারাসহ অনেকে।
এসময় প্রধান অতিথি গরীব অসহায় মানুষের মাঝে ভি জি এফ এর চাল বিতরণ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়াও উজিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে কবরস্থান এর উদ্বোধন করেন।









































