ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণধোলাই

মে ২৪ ২০২৬, ১৯:৩৭

????????????????????

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ খাবারের লোভ দেখিয়ে ২য় শ্রেণী পড়ুয়া ছয় বছরের শিশু কন্যাকে যৌণ হয়রানির অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়রা বখাটেকে গণধোলাই দিয়েছে। আহত বখাটে হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার হরহর গ্রামের।

ভুক্তভোগী শিশুর অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশের এক লোক তার সঙ্গে খারাব কাজ করার চেষ্টা করলে তাকে (বখাটে) কামড় দিয়ে সে পালিয়ে এসে বিষয়টি তার বাবাকে জানায়।

রোববার বিকেলে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, তার স্কুল পড়ুয়া মেয়ে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে কিংবা খেলতে গেলে ওই বাড়ির মৃত খোকন দাসের বখাটে ছেলে পিন্টু দাস (৩০) যৌণ হয়রানি করে আসছে। তাকে একাধিকবার বারন করা সত্বেও আমার মেয়েকে অব্যাহত ভাবে যৌণ হয়রানি করায় বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। পরবর্তীতে এলাকাবাসী ওই বখাটেকে শাসিয়ে দিয়েছে।

স্থানীয় ও অভিযুক্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর পূর্বে স্বর্নের দোকানে কাজ করতো পিন্টু। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর এলাকায় এসে মাদকের সঙ্গে যুক্ত হয়ে পরেছে। তবে বখাটে পিন্টু দাস অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যে অভিযোগ এনে তাকে মারধর করা হয়েছে। বর্তমানে সে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন,বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও